A+ সমাচার।
এলাকার এক ছোট বোনকে দেখলাম প্রচণ্ড বেগে দৌড়াইয়া দৌড়াইয়া সাগর পারের দিকে যাচ্ছে।
সেই বোন এবার SSC পরিক্ষার্থী ছিলো।
তাকে এইভাবে দৌড়াতে দেখে আমি পেয়ে গেলাম ভয়। বেচারি ফেইল-টেইল করলো নাতো!
কোনো রকম দৌড়াইয়া গিয়া তারে ধরলাম। দেখি কেঁদেকেটে অস্থির অবস্থা।
"কী রে? তুই কাঁদিস কেন?"
"আমার সব শেষ, ভাইয়া!"
"কী হইছেটা কী বল? কই যাচ্ছিস এইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া?"
"দরিয়ায় ঝাঁপ দিয়া মরতে।"
"কেন? ফেইল করছিস? আরে পাগলী, ফেইল করলেই মরা লাগবে? পৃথিবীতে কে কবে কী করে ফেলছে পাশ করে? এই যে থমাস আলভা এডিশন। জানিস উনি কী করছে?...."
" ভাইয়া প্লিজ। চুপ কর। আমি এইসব শুনতে চাই না।"
"আরে শোন, এই বিল গেটস, সে কি গোল্ডেন A+ পাইছিলো? তার কাহিনী শোন..."
"ভাইয়া !" আরো কান্নাকান্না হয়ে।
"আরে শোন রিপা, এই যে সারাদিন ফেসবুকিং করস, এর প্রতিষ্ঠাতা মার্ক জোকারবার্গ....."
এইবার রিপা আমার পা ধইরা বইসা গেছে। কান্না করতে করতে কয়,
"ভাইয়া রে! দোহাই লাগে চুপ কর। আমি ফেইল করি নাই। পাইছি গোল্ডেন A+।"
এইবার আমি পুরাই থ!
"তাইলে মরতে যাস ক্যান?"
"মরতে যাই ক্যান? স্কুলের সামনে এক মোটিভেশন ভাই আসছে। দুই ঘন্টা ধইরা বক্তৃতা দিচ্ছে। তার থেকে জানলাম,
পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে ড্রপার, অর্ধেক ফেলরাই।
গোল্ডেন পাওয়া পোলাপান কোনো বড় কাজই করে নাই। সব করছে ড্রপার আর ফেইল করারাই। তবে এই গোল্ডেন দিয়ে আমার আমি কী করমু, ভাইয়া? তাই সুইসাইড করতে যাই।"
রিপা ভ্যাঁ ভ্যাঁ করে কান্দে। আমি হা কইরা তাকাইয়া আছি। কোনো রকম বুঝাইয়া টুঝাইয়া তারে বাসায় রাইখা আসতে আসতে দেখি পাড়ার কুদ্দুস আমার হাতে এক প্যাকেট মিষ্টি ধরাইয়া দিয়া কয়,
"ভাইয়া লও, মিষ্টি খাও। আমি ফেইল করছি। আমিই আগামীর বিল গেটস!"
#রেজাল্ট_সমাচার .
06 May 2019
Rs Asad

Post a Comment